ডিভি লটারী ২০১২ ফর্ম পূরণ
ডিভি-২০১০ কর্মসূচীতে আবেদনপত্র পাঠানোর পদ্ধতি
আবেদনপত্র প্রেরণের শর্তসমূহ
• যে দেশের বাসিন্দা আবেদন করার যোগ্যঃ অধিকাংশ ক্ষেত্রে এর অর্থ হলো আবেদনকারী যে দেশে জন্ম গ্রহণ করেছেন।
• আবেদনকারীকে অবশ্যই ডিভি প্রোগ্রামের শিক্ষাগত বা পেশাগত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।
শিক্ষাগত অথবা পেশাগত যোগ্যতাঃ একজন আবেদনকারীর অবশ্যই প্রাথমিক ও উচচ মাধ্যমিক স্ত-রের অথবা এর সমমানের শিক্ষা অর্থাৎ ১২ বছরের শিক্ষাক্রম সাফল্যের সংগে সমাপ্ত করতে হবে। অথবা তার বিগত পাঁচ বছরে এমন কোন কাজে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে যাতে দুই বছরের প্রশিক্ষণ বা কাজের অভিজ্ঞতার দরকার হয়।
ডিভি লটারী ফর্ম পূরণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ছবি। ছবি যদি ঠিক না হয় তাহলে আবেদন গ্রহনযোগ্য হবে না সো বি কেয়ারফুল
• মাথার অবস্হান
o আবেদনকারী, তার স্বামী/ স্ত্রী, বা সন্তানকে ক্যামেরার দিকে সরাসরি মুখ করে ছবি তুলতে হবে।
o ছবি তোলার সময় মাথা উপরের দিকে তুলে বা নীচের দিকে নামিয়ে বা ডানে-বামে কাত করা চলবে না।
o মাথা ছবির ৫০ শতাংশ এলাকা জুড়ে থাকতে হবে।
• পটভূমি
o সাদা বা হালকা রঙের পটভুমিতে ছবি তুলতে হবে।
o কালো অথবা খুব গাঢ়, বা কোন নকশা করা বা জাঁকাল পটভূমিতে তোলা ছবি গ্রহণযোগ্য হবে না।
• ফোকাস
o ছবিতে ব্যক্তির মুখ ফোকাসের মধ্যে তাকতে হবে, না থাকলে তা গ্রহণযোগ্য হবে না।
• সাজসজ্জার উপকরণ
o গাঢ় রঙের চশমা পরে বা চেহারার মধ্যে অন্য কিছুতে মনোযোগ আকৃষ্ট করে এমন কোন কিছু পরে তোলা ছবি গ্রহণযোগ্য হবে না।
• মস্তকাবরণী এবং টুপি
o ধর্মীয় বিশ্বাসের কারণে মাথা ঢাকা বা হ্যাট পরা ছবি গ্রহণযোগ্য; কিন্তু তা কোনক্রমেই আবেদনকারীর মুখমন্ডলের কোন অংশকে আড়াল করলে চলবে না। উপজাতীয় বা ধর্মীয় নয় এমন কোন মস্তকাবরণীসহ ছবি গ্রহণযোগ্য নয়। সামরিক বাহিনী, বিমান কোম্পানি বা অন্য কোন প্রকারের হ্যাট পরা ছবি গ্রহণ করা হবে না।
• ছবি তুলতে পারেন ডিজিটাল ক্যামেরা দিয়ে
• অথবা আগের তোলা ছবি স্ক্যানার দিয়ে স্ক্যান করে
ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তুললে ছবির আকৃতি হবে নিম্নরূপঃ
ছবিটির ফাইলঃ (*.jpeg) Joint Photographic Experts Group (JPEG) হতে হবে।
ছবির ফাইল সাইজঃ ছবির ফাইল সাইজ হতে পারবে সবোর্চ্চ ২৪০ কিলোবাইটস (240 KB)
ছবির রেজ্যুলেশন এবং আকৃতিঃ দৈর্ঘ্য ৬০০ পিক্সেল (২ ইঞ্চি) আর প্রস্থ ৬০০ পিক্সেল। দৈর্ঘ্য এবং প্রস্থ সমান
হতে হবে।
ছবির কালার ডেপথঃ ২৪ বিট কালার ডেপথ হতে হবে।
সঠিক ভাবে তোলা ছবি
ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তুলে এডিট করবেন যেভাবেঃ
ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলার পরে এডিট বা সম্পাদনা করার জন্য এডবি ফটোশপ সফ্টওয়্যার ব্যবহার করতে পারেন।
নিচের ধাপগুলো অনুসরন করুনঃ
১. ফটোশপ চালু করুন
২. যেই ছবিটি এডিট করতে চান সেই ছবিটি এডিট করুন File>Open
৩. Crop tool (কী বোর্ড থেকে C চাপুন) সিলেক্ট করুন। ক্রপ টুলের Width এর পাশের বক্স এ
600 px এবং Height 600 px এবং Resolution 300 (নিচের চিত্রের মত)
৪. Crop tool (কী বোর্ড থেকে C চাপুন) ব্যবহার করে প্রয়োজনীয় অংশ নিন।
৫. এখন ছবিটিকে save করার জন্য File>Save As এ ক্লিক করুন। তারপর File Name এ যে
কোন নাম এবং Format: JPEG সিলেক্ট করুন এবং Save এ ক্লিক করুন এবং Ok ক্লিক করুন।
৬. ছবি ঠিক হল কিনা Photo Validator এই লিঙ্ক এ গিয়ে চেক করতে পারেন
এবার ফর্ম ফিলাপ এর জন্য Click This Link অথবা এই লিঙ্ক এ ক্লিক করুন। সরাসরি ফর্ম আসবে
খুব ধীরে স্থিরে ফর্ম টাইপ করুনঃ
১. পুরো নাম: নামের শেষাংশ/পারিবারিক নাম, প্রথম অংশ, মাঝের অংশ
২. জন্ম তারিখ: দিন, মাস, বছর
৩. লিঙ্গ: পুরুষ অথবা নারী
৪. জন্মস্থান: কোন শহরে জন্ম হয়েছে
৫. আবেদনকারী যে দেশে জন্ম গ্রহণ করেছে: আবেদনকারী যে দেশে জন্ম গ্রহণ করেছে সেই দেশের বর্তমানে
প্রচলিত নাম উল্লেখ করতে হবে।
৬. যে যোগ্য ভৌগোলিক অঞ্চলের দেশের বাসিন্দা তার নামঃ (Country of Eligibility for the DV Program) Yes এ ক্লিক করুন বিশেষ দ্রষ্টব্যঃ (অধিকাংশ ক্ষেত্রে এর অর্থ হলো আবেদনকারী যে দেশে জন্ম গ্রহণ করেছেন।
৭. আবেদনকারীর ছবি:
৮. পূর্ণ ঠিকানা: ঠিকানা, শহর, জেলা/দেশ/প্রদেশ/রাষ্ট্র, পোস্টাল কোড/জিপ কোড, দেশ।
৯. যে দেশে এখন বসবাস করছেন তার নাম।
১০. ফোন নম্বর: ঐচ্ছিক
১১. ই-মেইল অ্যাড্রেস: অবশ্যই দিতে হবে।
১২. আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যা আপনি ইতিমধ্যে অর্জন করেছেন তা কোনটি? আপনাকে অবশ্যই
উল্লেখ করতে হবে নিম্নোক্ত কোন সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আপনার জন্য প্রযোজ্য:
[“হাইস্কুলের বা সমমানের শিক্ষা” বলতে যুক্তরাষ্ট্রে প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে ১২ বছরের শিক্ষা সফলভাবে সমাপ্ত করা বা অন্য কোন দেশে যুক্তরাষ্ট্রের হাইস্কুল শিক্ষার সংগে তুলনীয় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের আনুষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করা বোঝায়।]
১. শুধুমাত্র প্রাইমারী শিক্ষা
২. উচ্চমাধ্যমিক শিক্ষা, কিন্তু ডিগ্রী নাই
৩. উচ্চমাধ্যমিক ডিগ্রী
৪. কারিগরী শিক্ষা
৫. বিশ্ববিদ্যালয়ের কিছু কোর্স করেছেন
৬. বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী
৭. স্নাতক পর্যায়ে কিছু কোর্সকরেছেন
৮. স্নাতকোত্তর ডিগ্রী
৯. ডক্টোরেট পর্যায়ে কিছু কোর্স করেছেন
১০. ডক্টোরেট ডিগ্রী
১৩. বৈবাহিক অবস্থা: বিবাহিত,অবিবাহিত, তালাকপ্রাপ্ত, বিধবা/বিপত্নিক, বৈধভাবে বিচেছদ।
১৪. সন্তানের সংখ্যা:
১৫. স্বামী/স্ত্রী সংক্রানত তথ্য: নাম, জন্ম তারিখ, লিঙ্গ, জন্মের শহর, জন্মের দেশ, ছবি
১৬. সন্তান সংক্রানত তথ্য: নাম, জন্মের তারিখ, লিঙ্গ, জন্মের দেশ, জন্মের শহর, ছবি ।
সবকিছু ঠিকঠাক থাকলে Continue Button এ ক্লিক করুন।
তারপরের গুলো নিচের নির্দেশনা অনুযায়ী করুন, ও হ্যা পেইজটি সেইভ অথবা প্রিন্ট করে রাখতে ভুলবেন না।
আশা করছি বুঝতে পেরেছেন।
কোন ভূল থাকলে মন্তব্য করলে খুশি হব
অনলাইনে ফর্ম পুরন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অনলাইনে ফর্ম পুরন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শুক্রবার, ১৫ অক্টোবর, ২০১০
ডিভি লটারী ২০১২ ফর্ম পূরণ
সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০১০
রাজশাহী ভার্সিটি অনার্স ১ম বর্ষ ২০১০-১১ ভর্তি পরিক্ষায় অংশ নিতে রেজিঃ করুন।
রাজশাহী ভার্সিটি অনার্স ১ম বর্ষ ২০১০-১১ ভর্তি পরিক্ষায় অংশ নিতে রেজিষ্টেশন করুন। রেজিষ্টেশন করতে টেলিটক মোবাইল থেকে দুইটি এস এম এস পাঠাতে হবো
১ম এস এম এস পাঠানোর জন্য টাইপ করুন RU RAJ 12345 2010 RAJ 67890 2008 A1 FFQ
{Details information given below:
RU = Rajshahi Univrsity
RAJ = Hsc exam board (Rajshahi Board)
12345 = Hsc roll no
2010 = Hsc Passing year
RAJ = ssc exam board (Rajshahi Board)
67890 = ssc roll no
2008 = ssc Passing year
A1 = Unit code
FFQ = Quata ( Freedom Fighter Quata)}
পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
২য় এস এম এস পাঠানোর জন্য টাইপ করুন RU YES 876543 01*********
{Details information given below:
RU = Rajshahi University
YES = your Permission
876543 = Teletalk pin no
01********** = your mobile no}

এস এম এস ১১ অক্টবার ২০১০ এর মধ্যে পাঠাতে হবে।
বিস্তারিত নিয়মাবলি এই লিংক থেকে ডাউনলোড করুনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ ভর্তি প্রক্রিয়া অনলাইনে শুরু।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ ভর্তি প্রক্রিয়া অনলাইনে শুরু। যে সকল ছাত্র-ছাত্রী ২০০৯ অথবা ২০১০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবল তারাই ২৭শে সেপ্টেম্বর ২০১০ তারিখ থেকে ১৪ অক্টোবর ২০১০ ইং তারিখের মধ্যে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারবে।
২০০৯ সনের উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববাদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তিকৃত কোন ছাত্র/ছাত্রী যদি বিষয়/বিভাগ পরিবর্তনের জন্য পুনরায় ২০১০-২০১১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি-পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়, তবে তাকে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের নিকট থেকে ভর্তি-পরীক্ষায় অংশগ্রহণের অনুমতিপত্রসহ সংশ্লিষ্ট ইউনিটের ডিনের অনুমদোন পাওয়ার পর তার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর ও বোর্ডের নাম কেন্দ্রীয় ভর্তি অফিসে (প্রশাসনিক ভবন, কক্ষ নং ২১৪, ২য় তলা) জমা দেওয়ার পর ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে।
একজন আবেদনকারী চারটি ধাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবে।
প্রথম ধাপ: (ইউনিট বাছাই)
ইন্টারনেটে এই ওয়েবসাইট থেকে প্রার্থী উচ্চমাধ্যমিকে বিজ্ঞান/মানবিক/বাণিজ্য শাখায় পঠিত বিষয়ের উপর ভিত্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ইপ্সীত বিষয়/বিভাগে ভর্তির জন্য ক, খ, গ, ঘ এবং চ এই পাঁচটি ইউনিটের একটি বেছে নেবে।
দ্বিতীয় ধাপ: (আবেদনের ফি জমা রশিদ সংগ্রহ)
ওয়েবেসাইটে 'আবেদন (Apply)' লিংকে ক্লিক করে প্রার্থী উচ্চমাধ্যমিকের রোল নম্বর, শিক্ষাবোর্ড ও পাসের সন দিয়ে ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ ডাউনলোড করে প্রিন্ট নেবে। তবে জিসিই ও সমমানের বিদেশী সার্টিফিকেটধারী আবেদনকারীকে home page এর সংশিষ্ট ইউনিটের Detailed Form লিংকে ক্লিক করে আবেদন করতে হবে
তৃতীয় ধাপ:(ব্যাংকে টাকা দেওয়া)
টাকা জমা দেওয়ার রশিদের দুটি অংশের নির্দিষ্ট স্থানে সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করবে এবং রশিদের দুটি অংশেই আবেদনকারী স্বাক্ষর করে সোনালী, জনতা, অগ্রণী বা রূপালী ব্যাংকের যেকোন শাখায় টাকা জমা দেবে।
চতুর্থ ও শেষ ধাপ: (ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ)
আবেদনকারীর টাকা জমাদানের তিন কার্যদিবসের পর, টাকা জমা দেওয়ার রশিদে উল্লেখিত ব্যাক্তি পরিচিতি নম্বর (Personal Identification Number-PIN) ব্যবহার করে টাকা জমা দেওয়ার রশিদে লাগানো ছবির অনুরূপ আরেকটি ছবি আপলোডের পর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট করে নেবে।
বিশেষ দ্রষ্টব্য:
যদি কোন আবেদনকারী ব্যাংকে টাকা জমাদানের তিন কার্যদিবস পরও পরীক্ষার প্রবেশপত্র তৈরি অবস্থায় না পায়, তাহলে সে, টাকা জমা দেওয়ার বিবরণসহ অনলাইনে, টেলিফোনে (৯৬৬৯৯৩৪)-এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অবহিত করবে।
আবেদনকারীকে তার উচ্চমাধ্যমিক বিজ্ঞান/মানবিক/বাণিজ্য শাখায় পঠিত বিষয়ের উপর ভিত্তি করে নিচের ইউনিটগুলোর নামের উপর ক্লিক করে তার ইপ্সীত ইউনিট বাছাই করতে পারবে। ইউনিট সম্পর্কে সাধারণ তথ্য জানতে এখানে ক্লিক করতে হবে।।
উচ্চমাধ্যমিক অথবা সমমানের বিজ্ঞান অথবা কৃষিবিজ্ঞান শাখার ছাত্র-ছাত্রী বিজ্ঞান/জীববিজ্ঞান/ফার্মেসি/আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস/ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির সংশ্লিষ্ট কোন বিভাগ/বিষয়ে অধ্যয়ন করতে আগ্রহী হলে তাকে ক-ইউনিটের মাধ্যমে আবেদন করতে হবে।
উচ্চমাধ্যমিক অথবা সমমানের মানবিক শাখার ছাত্র-ছাত্রী কলা/সামাজিক বিজ্ঞান সংশ্লিষ্ট কোন বিভাগ/বিষয়ে অধ্যয়ন করতে আগ্রহী হলে তাকে খ-ইউনিটের মাধ্যমে আবেদন করতে হবে।
উচ্চমাধ্যমিকে অথবা সমমানের বানিজ্য শাখার ছাত্র-ছাত্রী বাণিজ্য সংশ্লিষ্ট কোন বিভাগে অধ্যয়ন করতে আগ্রহী হলে তাকে গ-ইউনিটের মাধ্যমে আবেদন করতে হবে।
উচ্চমাধ্যমিকে অথবা সমমানের যেকোন শাখার ছাত্র-ছাত্রী তার সংশ্লিষ্ট ইউনিটের বাইরে কোন বিভাগ/বিষয়ে অধ্যয়ন করতে আগ্রহী হলে তাকে ঘ-ইউনিটের মাধ্যমে আবেদন করতে হবে।
উচ্চমাধ্যমিকে অথবা সমমানের যেকোন শাখার ছাত্র-ছাত্রী চারুকলা সংশ্লিষ্ট কোন বিভাগে অধ্যয়ন করতে আগ্রহী হলে তাকে চ-ইউনিটের মাধ্যমে আবেদন করতে হবে।
উৎস
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে এখানে ক্লিক করুন।

এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)