টিভি গাইড লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
টিভি গাইড লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১০

এটিএন বাংলায় ধারাবাহিক নাটক 'পাশাপাশি

এটিএন বাংলায় ধারাবাহিক নাটক 'পাশাপাশি'র । নাটকটি প্রতি বৃহঃস্পতি ও শুক্রবার রাত ৯.২০ মিনিটে প্রচারিত হচ্ছে। কামরুল আহসানের রচনায় নাটকটি পরিচালনা করছেন আবু সাইয়ীদ। অভিনয় করছেন- শহীদুজ্জামান সেলিম, আহমেদ রুবেল, ডাঃ এজাজুল ইসলাম, সুইটি, মীর সাবি্বর, মীম, মৌটুসী, কে. এস. ফিরোজ, আফরোজা বানু, ড. ইনামুল হক, চ্যালেঞ্জার, জয়ন্ত চট্টোপাধ্যায়, লায়লা হাসান, মিরানা জামান, লীনা ফেরদৌসি, সায়কা আহমেদ, নূপুর, সোনিয়া, তানভীর প্রমূখ। 'একই এ্যপার্টমেন্টের পাশাপাশি ফ্ল্যাটে বাস করে দু'টি পরিবার। ঘটনাচক্রে দুই পরিবারের বিভিন্ন সদস্যের সাথে একেকজনের সৃষ্টি হয় একেক রকম সম্পর্ক। নূরুল হক সাহেবের দুই ছেলে, এক মেয়ে। বড়ছেলে জাহিদ তার স্ত্রী শিরিনকে নিয়ে এই একই এ্যপার্টমেন্টের অন্য একটি ফ্ল্যাটে বাস করে। এ্যানি নামের ছেলের কারণে তাদের মধ্যে সৃষ্টি হয় নানা জটিলতা। এই এ্যানি আবার মোশারফ সাহেবের ছেলে আরিফের বন্ধু। ঘটনাচক্রে আরিফ বিয়ে করে ফেলে নূরুল হক সাহেবের মেয়ে ইভাকে। এই দুই পরিবারের এসব ঘটনার মধ্যে দেখা যায় অন্য একটি ঘটনা। একই এ্যপার্টমেন্টে বাস করে রঞ্জু নামের এক অদ্ভূত মানুষ। যে মাসে একবার ঘর থেকে বেরোয়। প্রাত্যহিক জীবনের দ্বন্দ্ব-বিরোধের বেড়াজাল থেকে সে নিজেকে আড়াল করে রাখতে চায়। কিন্তু, সেও জড়িয়ে পড়ে অদ্ভূত এক সম্পর্কের বন্ধনে। আর তারই বিপরীত একটি চরিত্র প্রবাল, নূরুল হক সাহেবের ছোট ছেলে, যে সব সময় ঘর ছেড়ে পালিয়ে বেড়ায়, সেও চায় সবরকম সম্পর্ক ছিন্ন করে পালিয়ে বেড়াতে, কিন্তু, যেখানেই সে যায় সেখানেই জড়িয়ে পড়ে গভীর সম্পর্কে। এসব সম্পর্কের আবর্তের মধ্যে ভিড় করে নানারকম চরিত্র_শিরিনদের ফ্ল্যাটে সাবলেট থাকতে আসা বৃষ্টি ও তার বাবা রিটায়ার্ট অংকের শিক্ষক শামসুল ইসলাম, মফস্বলের স্কুল শিক্ষিকা সুলেখা ও তার গানপাগল বাবা পিনাকী ঠাকুর এবং অসুস্থ মা চন্দ্রাণী।' 
উৎস

এটিএন বাংলার নতুন ধারাবাহিক নাটক 'নো প্রবলেম ডট কম'


এটিএন বাংলায় আগামী ০৮ নভেম্বর থেকে শুরম্ন হচ্ছে নতুন ধারাবাহিক নাটক 'নো প্রবলেম ডট কম'। নাটকটি প্রতি রবিবার রাত ৮.৪০ মিনিটে প্রচার হবে। মানিক মানবিকের রচনা ও পরিচালনায় এখানে অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, চিত্রলেখা গুহ, জেনী, শশী, নাফিজা, বাপ্পী আশরাফ, মুক্তনীল, সঞ্জীব আহমেদ প্রমুখ। 'প্রতিষ্ঠানের নাম নো প্রবলেম ডট কম। পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনে আমরা জানতে পারি, যাবতীয় সমস্যার সমাধান আছে এই প্রতিষ্ঠানে। আপনার চাকরী হচ্ছে না? আমাদের সাথে যোগাযোগ করুন। সকল প্রকার সরকারী, বেসরকারী, স্বায়ত্বশাসিত ও পৃথিবীর যেকোন প্রান্তে চাকরীর নিশ্চয়তা দিচ্ছি আমরা। কোন রকম জামানতের প্রয়োজন নেই। ব্যবসা করতে চান? ভালো পাটনার পাচ্ছেন না? আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার বিনিয়োগের শতভাগ নিরাপত্তা ও নিশ্চয়তা প্রদান করতে আমরা সচেষ্ট। জমি কিনতে চান? আমাদের কাছে আসুন। ঢাকার যে কোন স্থানে বাড়ী অথবা শপিং মল বা ইন্ড্রাষ্টির জন্য আমরা দিচ্ছি নিষ্কন্টক জমি। এছাড়া স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ যেকোন ধরনের প্রতিষ্ঠানের জমির জন্য আমরাই একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বিয়ে করতে চান? ভালো পাত্র পাত্রী পাচ্ছেন না? আমাদের কাছে আসুন। কুমারী থেকে বিধবা, চাকুরীজীবী থেকে ঘরোয়া, মডর্ান থেকে ধার্মিক, ব্যাচেলার থেকে বিপত্নীক, দেশী থেকে বিদেশী, আমেরিকা থেকে ইউরোপের সিটিজন সব ধরনের পাত্র পাত্রী আছে আমাদের হাতে। লটারীতে ভাগ্য ফিরাতে চান? চলে আসুন। একমাত্র আমরাই পারি আপনার মনোস্কাম পূরন করতে। আমাদের পরামর্শ গ্রহন করুন। নিমিষেই ঘুরে যাবে আপনার ভাগ্যের চাকা। দাম্পত্য জীবনে সমস্যা? স্বামী স্ত্রীর মনোমানিল্য? এডজাষ্ট হচ্ছে না? আমাদের কাছে আসুন। অভিজ্ঞ কাউন্সিলর দিয়ে আমরা দাম্পত্য জীবনের সকল জটিলতা নিরসন করি। আমাদের সাথে আছে বিশ্বের নামকরা সব চিকিৎসক। জ্বর থেকে শুরু করে এইডস, ক্যান্সারসহ সকল রোগের আধুনিক চিকিৎসা আছে আমাদের কাছে। একইভাবে হস্তরেখা, হোমিওপ্যাথি, আয়র্ুবেদীক, কবিরাজী, টোটকাসহ যাবতীয় পদ্ধতির চিকিৎসা আছে আমাদের। এরকম সম্ভব অসম্ভব সকল সমস্যার সমাধান নিয়ে দাড়িয়ে আছে 'নো প্রবলেম ডট কম ' নামের এই প্রতিষ্ঠানটি। মূলত বেশ কিছু শিক্ষিত বেকার যুবক ও প্রবীনদের আয় রোজগারের প্রতিষ্ঠান এটি। জীবনের অনেকটা সময় চাকরী বা ব্যবসা বা টিকে থাকার সকল চেষ্টা করে যারা ব্যর্থ হয়েছে তাদের জীবন জীবিকার একমাত্র অবলম্বন এই 'নো প্রবলেম ডট কম'। এদের তাৎক্ষনিক সমস্যাা সমাধানের অভিনব পদ্ধতির ফলে পুরো নাটকে ঘটতে থাকে অদ্ভুত, অস্বাভাবিক কখনো কখনো অসাধারন সব মজার মজার ঘটনা। এদেরই প্রাত্যহিক জীবনের চাওয়া পাওয়া, কল্পনা ও বাস্তবতার হাস্য রসাত্মক উপস্থাপন নাটক নো প্রবলেম ডট কম।'